কৌশিক ঘোষ,হাওড়া:- হাওড়ার বালীর চারশতাধিক বর্ষের বেশি প্রাচীন ঐহিত্যমন্ডিত কল্যানেশ্বর শিব মন্দিরে দুর্গা পুজোর মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। ছোউনি রাজা স্বপ্নাদেশ পেয়ে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ও পার্শবর্তী চার ঘর ব্রাক্ষন পরিবার কে মন্দির পরিচর্চার দায়িত্ব দিয়ে যান। স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এই মহাদেব দর্শনে এসে বলেছিলন এ যেন জ্যান্ত শিব। কাশী বিশ্বনাথ দর্শনের ন্যায় পুণ্য লাভ হয় এই শিব দর্শনে। স্বয়ং শ্রী শ্রী সারদা মা , স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রম্ভানন্দ মহারাজ ও এখানে প্রায়ই আসতেন মহাদেব দর্শনে। প্রতি সোমবার বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ রা এখন এসে এখানে বাবার পুজো সম্পন্ন করেন। শিব রাত্রির দিন বেলুড় মঠের মহারাজদের উপস্থিতিতে এখানে বিশেষ পূজো পাঠ ও হয়।এখানে মহাদেব,সিদ্ধেশ্বরী কালী,গনেশ সতীমাতা নারায়ন সহ হনুমানজীর ও মন্দির রয়েছে।
দুর্গাপুজোর আর হাতে গোনা কটা দিন বাকি বৃষ্টি বাদলের মধ্যেই মন্দিরের আটচালায় ডোরকদমে চলছে প্রতিমা গড়ার কাজ।
বালীর ঐতিহ্যবাহী কল্যাণেশ্বর মন্দিরে দুর্গাপুজো, আটচালায় চলছে প্রতিমা গড়ার কাজ।












Leave a Reply