নিজস্ব সংবাদদাতা, মালদহ:- পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় (ওবিসি) পিছড়া বর্গা মোর্চার যৌথ উদ্যোগে দেশজুড়ে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে এই ভারত বনধ কর্মসূচি চলছে। শনিবার দুপুর ১ টা নাগাদ মালদহের গাজোল ব্লকের বামনগোলা মোড়ে এই মর্মে ভারত বনধ কর্মসূচি করা হয়। ইতিমধ্যে, মালদা-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল সংগঠনের কর্মী সমর্থকরা। পাশাপাশি, সংগঠনের কর্মী সমর্থকরা একটি রেলি করে গোটা গাজোল শহর পরিকল্পনা করার পর বামনগোলা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে ভারত বনধ কর্মসূচীতে সামিল হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। প্রায় ঘন্টাখানেক অবরোধের জেরে অবরুদ্ধ মালদা বালুরঘাট জাতীয় সড়ক। অবশেষে পুলিশি আশ্বাসে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গিয়েছে, বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় (ওবিসি) পিছড়া বর্গা মোর্চার কর্মী সমর্থকরা মোট ছয় দফা দাবি দাওয়া নিয়ে আজকের এই ভারত বন্ধ কর্মসূচি।
শনিবার দুপুর ১ টা নাগাদ মালদহের গাজোল ব্লকের বামনগোলা মোড়ে এই মর্মে ভারত বনধ কর্মসূচি করা হয়।












Leave a Reply