কথা বলার ছলে প্রায় এক ভরি সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ, মালদায় যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :— দিনে দুপুরে প্রকাশ্যে সোনার চেন ছিনতাই! কথা বলার ছলে এক প্রবীণ মহিলার গলা থেকে প্রায় এক ভরি সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। মঙ্গলবার দুপুরে মালদা শহরের মাধবনগর বাঁধ রোডের এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব পঞ্চমী প্রামাণিক চিকিৎসার জন্য মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় যুবক কথা বলার ছলে তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছিনতাই হওয়া চেন উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, ধৃত যুবকের বাড়ি কৃষ্ণপল্লি এলাকায়। শহরে এর আগেও পুলিশ পরিচয় দিয়ে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *