
মালদা, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বামনগোলার পাকুয়াহাটে অনুষ্ঠিত হল সিপিএমের কেন্দ্রীয় জনসভা। সিপিএমের বামনগোলা উত্তর এরিয়া কমিটির আহ্বানে এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট বিডিও অফিস মোড়ে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য, মালদা জেলা কমিটির নেতৃত্ব এবং বামনগোলা ব্লক কমিটির বিভিন্ন সদস্যরা।
এদিনের জনসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্ব। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সভায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল উৎসাহ-উদ্দীপনা।
কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয় এদিনের জনসভা থেকে।