নেশামুক্ত যুবসমাজ গড়ার অঙ্গীকার, ডেবরায় ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘নেবারহুড ইয়ুথ পার্লামেন্ট’। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অধীন মেরা যুবা ভারত, পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে এবং চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের ব্যবস্থাপনায় ডেবরা সরকারি আইটিআই কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মক পার্লামেন্টে প্রায় ১৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয় ছিল নেশামুক্ত যুবসমাজ গঠন। নেশার কুফল এবং যুবসমাজকে নেশার আসক্তি থেকে দূরে রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে বিল আকারে প্রস্তাবও উত্থাপন করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত যুবক-যুবতীরা নেশামুক্ত সমাজ গড়ার পক্ষে শপথ গ্রহণ করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা সরকারি আইটিআই কলেজের প্রিন্সিপাল নবনীতা দাস, জেলা যুব আধিকারিক তথা প্রাক্তন অধ্যাপক ডক্টর তাপস পাল, ডক্টর অশোক কুমার ভৌমিক এবং চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের সাধারণ সম্পাদক ত্রিদিব দাস বেরা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

যুবসমাজকে সচেতন করে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *