২০২২ ও ২০২৩ অর্থবর্ষে মৎস্য দপ্তরের পক্ষ থেকে সোসাইটিদের হাতে তুলে দেওয়া হলো মাছের জাল ও হারি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পঞ্চায়েত সমিতি মৎস্য দপ্তরের পক্ষ থেকে দুটো সোসাইটির হাতে দুটি করে ইউনিট তুলে দেয়া হলো যার এক একটি ইউনিটে থাকছে পাঁচটি করে হারি ও দুটো করে মাছ ধরার বের জাল। এদিন সোসাইটি দের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ সাবির আহমেদ মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সমীর ঘোষ , পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল ,মৎস্য দপ্তরের কর্মদক্ষা প্রিয়া সরকার গোস্বামী সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতি প্রাক্তন কৃষি কর্মদক্ষ সুব্রত সরকার। এদিন মৎস্য দপ্তরের আধিকারিক সমীর ঘোষ বলেন দুটো সোসাইটি ছাড়াও একটি সিঙ্গেল ইউনিট একজন বেনিফিশিয়ারীর হাতে তুলে দেওয়া হলো একটি মাছ ধরার বের জাল ও একটি হাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *