নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করবার উদ্যোগ নিল “রামধনু” নামে একটি গ্রূপ। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমুনি ডিভিশনে ওই গ্রূপের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হল। জানা গিয়েছে, এদিন নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় হাজার বস্ত্র বিতরণ করা হয়। আগামী দিনে আরও এই ধরনের জনকল্যাণকর অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন ওই গ্রূপে সদস্যরা।
দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করবার উদ্যোগ নিল “রামধনু” গ্রূপ।












Leave a Reply