পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জলাধারে জল বেড়ে যাওয়ার কারণে রাজ্যের বিভিন্ন গ্রাম অঞ্চলে ভেঙে গিয়েছে কাঠের এবং বাঁশের সাঁকো তার জন্য একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, শুক্রবার সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও কাঁসাই নদীতে জল বেড়ে যাওয়ার কারণে পানার চাপে এবার ভাঙলো কাঠের সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার, জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের শ্যামগঞ্জের মধ্যে সংযোগকারী কালাচাঁদ সেতু এই দিন বিকেল তিনটা নাগাদ পানার চাপে ভেঙে পড়ে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার, সমস্যায় দুই জেলার একাধিক মানুষজনের।
কাঁসাই নদীতে জল বেড়ে যাওয়ার কারণে পানার চাপে এবার ভাঙলো কাঠের সেতু।












Leave a Reply