দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ ফরিদপুর এলাকায় এক গ্রাহক পরিষেবা কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে এক লক্ষ সতের হাজার একশ বাষট্টি টাকা চুরি গিয়েছে। আজ সকালে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক গ্রাহক পরিষেবা কেন্দ্রটি খুলতে গিয়ে দেখেন তার গ্রাম পরিষেবা কেন্দ্রের সিসিটিভিটি ভাঙ্গা। তারপর তিনি ভালো করে তার গ্রাহক পরিষেবা কেন্দ্রে অনুসন্ধান করতেই দেখতে পান গতকাল তিনি ব্যাংক থেকে যে ৮৮ হাজার টাকা তুলেছিলেন এবং তার গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে যে মাইক্রোফিনান্স এর কাজ করা হয় ২৯ হাজার ১৬২ টাকা চুরি করে নিয়ে গেছে, চোরের দল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
পাগলীগঞ্জ ফরিদপুর এলাকায় এক গ্রাহক পরিষেবা কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।












Leave a Reply