ওঁ নমঃ শ্রী ভগবতে প্রণবায় ।
মা দুর্গার আগমন-গমনের সহজ হিসেব মাথায় রাখতে হবে। পুজোর সপ্তমীতে দুর্গার আগমন আর গমন দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়ছে, তার উপরই নির্ভর করে দেবী কিসে আসবেন বা কিসে যাবেন।
***যেমন, এই বছর দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শনিবার অর্থাৎ হিসেব মতো এ বার দেবীর আগমন ঘোটকে। আবার, দশমী পড়েছে মঙ্গলবার, ফলে দেবীর গমন ও হবে ঘোটকে।

শাস্ত্রে বলা হয়েছে –
*রবৌ চন্দ্রে গজারূঢ়া*
*ঘোটকে শনি ভৌময়োঃ,*
*গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।।*
শুরুতেই বলা হচ্ছে, ‘রবৌ চন্দ্রে গজারূঢ়া’ অর্থাৎ, সপ্তমী যদি রবিবার বা সোমবার হয়, তাহলে দুর্গার আগমন হবে গজে বা হাতিতে। একই ভাবে, দশমীও রবি বা সোমে পড়লে দুর্গার গমন বা ফেরা হবে গজে।
এরপর বলা হচ্ছে, ‘ঘোটকে শনি ভৌময়োঃ’ অর্থাৎ শনি বা মঙ্গলবার সপ্তমী পড়লে দেবীর আগমন হবে ঘোটকে বা ঘোড়ায়। দশমীও শনি বা মঙ্গলে পড়লে ফিরবেন ঘোড়ায়।
তারপর রয়েছে, ‘গুরৌ শুক্রে চ দোলায়াং’ অর্থাৎ বৃহস্পতি বা শুক্রবারে সপ্তমী পড়লে দেবী দোলায় আসবেন আর দশমী পড়লে দেবী দোলায় ফিরবেন।

সব শেষে বলা হচ্ছে, ‘নৌকায়াং বুধবাসরে’ অর্থাৎ, বুধবার সপ্তমী পড়লে দেবীর নৌকায় আগমন এবং দশমী পড়লে নৌকায় গমন।
এই হল সপ্তাহের সাত দিনের নিয়ম। এটুকু জানলেই দেবীর আগমন ও গমনের হিসেব কষে নেওয়া যায় সহজে।
মহা ষষ্ঠী ২০ অক্টোবর শুক্রবার ২-কার্তিক
মহা সপ্তমী ২১ অক্টোবর শনিবার ৩-কার্তিক
মহা অষ্টমী ২২ অক্টোবর রবিবার ৪-কার্তিক
মহা নবমী ২৩ অক্টোবর সোমবার ৫-কার্তিক
বিজয়া দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার ৬-কার্তিক
জয় মা দুর্গা-জয় মা দূর্গা-জয় মা দূর্গা.
দূর্গতিনাশিনী…
মা তোমার আশির্বাদ সকলের মস্তকে বর্ষিত হোক …..
ওঁ গুরু কৃপা হি কেবলম্ ।l
স্বামী আত্মভোলানন্দ












Leave a Reply