তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতি বছর পশ্চিমবঙ্গে আজকের দিনটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। গোটা রাজ্যের পাশাপাশি আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল শহর দলীয় কার্যালয়ে। তাছাড়াও প্রতিটি ওয়ার্ডেই তাঁদের কার্যালয়ে এদিন দলীয় পতাকা তোলা হয়। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন তৃণমূলে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন শহর সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জী, সনাতন পাল, অর্জুন চৌধুরী, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *