আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের ধরে উদ্ধার একটি মৃত সাম্বার হরিণ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার একটি মৃত সাম্বার হরিণ উদ্ধার করল বন কর্মীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের ধরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা মৃত সাম্বার হরিণ টিকে পরে থাকতে দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেন। তবে কি ভাবে সাম্বার হরিণ টির মৃত্যু হল তা কেউই জানেননা।সকালে দিকে প্রচন্ড কুয়াশা থাকায় রাস্তা ছিল প্রায় শুনশান।গ্রামবাসীরা কুয়াশার দরুন কেউ ঘর থেকে বের হননি। ফলে কখন, কি ভাবে সাম্বারটির মৃত্যু হল তা জানা যায়নি। মাদারিহাট বনদপ্তর তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *