প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- দুর্নীতি মুক্ত বাংলা গড়তে অন্ধকারময় এগিয়ে চলার মূল লক্ষ্যে এই মশাল মিছিল, মশালের আলোয় বিগত বছরের দুর্নীতি যুক্ত সরকারকে উপড়ে ফেলতে জনগণকে আহ্বান করলেন বিজেপি প্রার্থী বর্ণালী ঢালী। আগামী ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা ভোট। প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৪ঠা মে। হাওড়া বিধানসভায় ষোলটি বিধানসভার মধ্যে ১৬টি তৃণমূলের দখলে । এখন দেখার এই পরিবর্তন হাওয়ায় সাঁকরাইল বিধানসভার বর্তমান বিধায়িকা প্রিয়া পাল কে হারিয়ে বিজেপির প্রার্থী বর্ণালী ঢালী এই সিটটা ছিনিয়ে নিতে পারেন কিনা সেই দিকে তাকিয়ে আপামর সাঁকরাইলবাসী।
সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বর্ণালী ঢালীর সমর্থনে মশাল মিছিল।












Leave a Reply