পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশের প্রত্যেকটি অংশে সম্মানের সাথে পালিত হচ্ছে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শহর বর্ধমানের পুলিশ লাইনে পালিত হল প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি ও জেলা পুলিশ সুপার আমনদীপ। প্রতিবছরের মত এ বছরও পুলিশ লাইনে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। বাংলা মোদের গর্ব, পরিচ্ছন্ন গঙ্গা এবং দুয়ারে সরকার পাড়ায় সমাধানের মতো টাবলো দেখতে পাওয়া যায় আজ এই অনুষ্ঠানে। সুসজ্জিত একটি গাড়িতে মাঠ প্রদক্ষিণ করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবং জেলা পুলিশ সুপার আমনদীপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বলেন, সকল জেলা বাসিকে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি। সরকারি বিভিন্ন প্রকল্পের এখনো পাননি। তাদেরকে আমি বলব আমাদের সরকারি দপ্তরের আধিকারিকরা দুয়ারের সরকারের মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন আপনারা দুয়ারে সরকারে এসে পরিষেবা গ্রহণ করুন। অন্যদিকে পুলিশ সুপার আমনদীপ বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের ট্যাবল আজ এই প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমরা সাধারণ মানুষের কাছে প্রদর্শন করলাম। জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা পুলিশ আরো বেশি পরিমাণ যাতে কাজ করতে পারে সেটাই আমরা চাইব।
দেশের প্রত্যেকটি অংশে সম্মানের সাথে পালিত হচ্ছে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস।












Leave a Reply