পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মিটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নবকোলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মল্লিকচক তৃণমূল দলীয় কার্যালয় প্রাঙ্গনে,এই দিন সকাল সাড়ে দশটা নাগাদ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,এছাড়া উপস্থিত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো,অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দান করতে পারবেন,এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হবে নতুন শীতবস্ত্র,এই দিন এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
গড়বেতা তিন নম্বর ব্লকের নবকোলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মল্লিকচক তৃণমূল দলীয় কার্যালয় প্রাঙ্গনে।












Leave a Reply