বাগান থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাটি নদীয়ার ফুলিয়ার চটকা তলা এলাকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাড়ির পাশের আম বাগান থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাটি নদীয়ার ফুলিয়ার চটকা তলা এলাকার। মৃত বৃদ্ধার নাম শোভা রানী বসাক, বয়স আনুমানিক ৭৪ বছর। পরিবারের দাবি, আজ সকালে বাড়ির লাগুয়া একটি আম বাগানে ওই বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বৃদ্ধার ঝুলন্ত উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবার জানিয়েছে, তারা প্রত্যেকেই তাঁত শিল্পর সাথে যুক্ত, কিন্তু বেশ কয়েক বছর ধরে মন্দা চলতে থাকাই পরিবারে আর্থিক অনটন দেখা দেয়। বৃদ্ধা এমনিতেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন চিকিৎসা করাতে হিমশিম খেতে হয় তাদের, কিন্তু বৃদ্ধা যে এই ঘটনা ঘটাবে তা কখনোই তারা কল্পনা করতে পারেননি তারা। যদিও রবিবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে বৃদ্ধার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকা সহ পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *