তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে।পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান।যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে।অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে।পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তার কিছু করার নেই।সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে বলে সাফ জানিয়ে দেন।জানা গিয়েছে,রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম এদিন রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন।রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে।কিন্তু,সেই চালই দিচ্ছেন রেশন ডিলার।এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।শুরু হয় বিক্ষোভ।গ্রামবাসীদের অভিযোগ,ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে।যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য।ডিলারকে বলতে গেলে কোন কর্নপাত করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *