খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। বৃহস্পতিবার ফালাকাটার দলগাঁও চা বাগানের ফোর টু নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘটিকে দেখতে পান বাসিন্দারা। আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা। একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *