পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ছেলেধরা সন্দেহে যাযাবর দলের বেশ কয়েকজনকে ধরে গণপিটুনি দিল উত্তেজিত জনতা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ছেলেধরা সন্দেহে যাযাবর দলের বেশ কয়েকজনকে ধরে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে শুক্রবার পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে।এই ঘটনা কিরে রাস্তায় যানজট সৃষ্টি হয়ে পড়ে।ছেলেধরা সন্দেহে যাযাবর দলের সদস্যদের উদ্ধার করে বর্তমানে মালদা থানার পুলিশ নিয়ে যায়।ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *