১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যায়ে আলোক শয্যায় সজ্জিত হবে নদীয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র সহ গোটা শহর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গ্রীন সিটি প্রকল্পে এবার নব সাজে সজ্জিত হতে চলেছে গোটা শহর। ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যায়ে আলোক শয্যায় সজ্জিত হবে নদীয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র সহ গোটা শহর। যদিও এই প্রকল্পের কাজ খুব দ্রুতই শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, গ্রীন সিটি প্রকল্পের শান্তিপুর শহরকে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, এখন সেই অনুমোদন হয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে এসে ঘুরে দেখেছিলেন গোটা শহরকে। আগামী দিনে এই শহর সেজে উঠবে সৌন্দর্যায়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *