নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাত্রীবোঝাই বাসের সঙ্গে পাথর বোঝাই লরির ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু এক, আশঙ্কা জনক পাঁচ, শিশুসহ আহত একাধিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। সূত্রের খবর প্রতিদিনের মতো মায়াপুর থেকে একটি জাতি বোঝাই বাস কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কৃষ্ণনগর যাওয়ার আগে ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। যারা যায় ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটি পাথর বোঝাই লরি এসে আচমকা ওই যাত্রী বোঝায় বাসটিকে ধাক্কা মারে। দ্রুত গতিতে ধাক্কা লাগার কারণে বাসটি জাতীয় সড়কের পাশে থাকা কালভার্টের ওপর উল্টে যায়। বিকট আওয়াজ এবং যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে তারাই প্রথম হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে ধুবুলিয়া থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের ধুবুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। সেখানেই বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সুখের খবর এই দুর্ঘটনার ফলে একজনের মৃত্যু ঘটেছে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ওই বাসের মধ্যে শিশুসহ প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। তারা প্রত্যেকে বর্তমানে চিকিৎসাধীন।
বাসের সঙ্গে পাথর বোঝাই লরির ভয়াবহ দুর্ঘটনা।












Leave a Reply