অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালো সিপিএম।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  বিজেপি যোগদানের কথা ঘোষনা করার পরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালো সিপিএম। মঙ্গলবার আলিপুরদুয়ারে এসে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ দূর্নীতির বিরুদ্ধে লড়াই করার যে গরিমা বিচারপতি অর্জন করেছিলেন তাঁর এই সিদ্ধান্তের ফলে সেই গরিমা নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের সংবিধানে বিচার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। উনি অবসর নেওয়ার আগেই পদত্যাগ করে কোন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেলেন। কোন একটা এডভান্টেজ নিয়ে নিলেন । এটা ঠিক কাজ নয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *