জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রীর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রীর। ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁয়ের মুজনাই নদীতে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বুধবার ওই ছাত্রী তার মা ও জেঠিমার সাথে বাড়ির পাশে মুজনাই নদীতে স্নান করতে যায়। আচমকাই নদীর জলে তলিয়ে যায় ওই ছাত্রী এরপর এলাকাবাসীরা নদীর জলে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *