আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো নর সিংহপুরে। ধনিরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জানা গিয়েছে, আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভার আয়োজন করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্য জুড়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারই প্রস্তুতি হিসেবে ধরিরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি জবেদুল আলম ছিলেন অঞ্চল সভাপতি সুমিত কাজি, চেয়ারম্যান সুনীল রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
বুধবার জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো নর সিংহপুরে।












Leave a Reply