শান্তিপুরের বিভিন্ন এলাকায় সমস্ত সরকারি দপ্তর ও সরকারি জায়গা থেকে সব রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলে ফেললো প্রশাসন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল নির্বাচন কমিশনার ২০২৪ লোকসভার নির্বাচনের দিন ঘোষণা করেন। আর এই নির্বাচনবিধি লাগু হওয়ার সাথে সাথেই নড়েচড়ে বসলো প্রশাসন। আর তারই অঙ্গ হিসেবে এদিন শান্তিপুরের বিভিন্ন এলাকায় সমস্ত সরকারি দপ্তর ও সরকারি জায়গা থেকে সব রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলে ফেললো প্রশাসন। সূত্রের খবর, শনিবারই 2024 এর লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই নির্ঘন্ট প্রকাশের সাথে সাথেই দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। আর সেই বিধি মেনেই আজ থেকেই শান্তিপুর বিধানসভার অন্তর্গত শান্তিপুরের বিভিন্ন জায়গায় সরকারি স্থানে লাগানো রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলে দিলো রানাঘাট মহকুমা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *