মালদা, নিজস্ব সংবাদদাতা:- টেরাকোটা শিল্পের কারুকার্যে সেজে উঠল বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো মণ্ডপ, ৬৩তম বর্ষে জমকালো উদ্বোধন
মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের ৬৩তম বর্ষের দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন হল পঞ্চমীর রাতে। ফিতে কাটা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পুজো মণ্ডপের। এবছর টেরাকোটা শিল্পের নান্দনিক কারুকার্যকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর এলাকার অসহায় মহিলাদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। সামাজিক দায়বদ্ধতা ও উৎসবের আনন্দকে একসূত্রে বেঁধে ক্লাবের এই উদ্যোগ নজর কাড়ে। ৬৩ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে টেরাকোটা শিল্পের কারুকার্য এবং সামাজিক উদ্যোগের মেলবন্ধনে এবছর দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত বুলবুলচণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু, উত্তর মালদার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় ও রেহানা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইংলিশবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস, বুলবুলচণ্ডী জমিদার বাড়ির সদস্য সাধন কুমার রায়, ক্লাবের সম্পাদক হেমন্ত শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাব সদস্যরা।












Leave a Reply