মানিকপুর তদন্ত কেন্দ্রে ডেপুটেশন দেয়ার ব্যবস্থা করা হয় সিপিআইএমের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – সিপিআইএমের শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে ডেপুটেশন দেয়া হলো মানিকপুর থানায়। দীর্ঘদিন ধরে ডেল্টা জুট মিলের অচলাবস্থা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়া ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এমত অবস্থায় পিএফের টাকা তস রূপের অভিযোগে ইডি হানা দেয় বেশ কিছুদিন আগে ডেল্টা জুট মিলে, তৎসহ মিলের যন্ত্রাংশ বেচে দেওয়ার অভিযোগ ওঠে জুট মিলে মালিকের বিরুদ্ধে। সেইমতো যাতে মিলে কোন যন্ত্রাংশ বাইরে না যায় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রে ডেপুটেশন দেয়ার ব্যবস্থা করা হয় সিপিআইএমের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হাওড়া জেলার লোকসভা নির্বাচনের সিপিআইএম এর মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি সহ সিপিএমের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *