গাজোল ব্লকের রানীগঞ্জ ২ নং অঞ্চলের কেনবোনা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক।।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার গাজোল ব্লকের রানীগঞ্জ ২ নং অঞ্চলের কেনবোনা এলাকায়। মৃত যুবকের নাম অমিত মন্ডল(২৩)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গাজোল থানার পুলিশ। মৃত যুবকের দাদা রবীনাথ মন্ডল অভিযোগ করে বলেন, গাজল ব্লকের হাটনগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে যাতায়াত ছিল অমিতের। সেই পরিবারকে দু লক্ষ টাকা দিয়েছিলেন অমিত। সেই টাকা ফেরত চাইলে সেই টাকা দিতে অস্বীকার করে এবং তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতো সঞ্জয় নামক এক ব্যক্তি। এই কারণে বিগত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। এরপর বৃহস্পতিবার বাড়ির পার্শ্ববর্তী একটি আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *