নিজস্ব সংবাদদাতা, মালদা–বড়সড় সাফল্য পেল গোলাপগঞ্জ ফাড়িরপুলিশ । ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩২ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এই সমীর সেখকে গ্রেফতার করে। জানা গেছে তার বাড়ি ওই এলাকাতেই। তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং ৩২ লক্ষ টাকার ভারতীয় নোট।
ব্রাউন সুগার ও টাকা সহ গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করল।।












Leave a Reply