লোকালয়ে চলে এল দুটি চিতল হরিণ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :-  সাত সকালে লোকালয়ে চলে এল দুটি চিতল হরিণ। ‌এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে
চিঞ্চুলা চা বাগান এলাকায়। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে দুটি চিতল হরিণ চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। হরিণটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা মিলে হরিণ দুটিকে ধরে ফেলে। এবং খবর দেয় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি হরিণকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মী ও আধিকারিরা।‌ প্রাথমিক চিকিৎসার পর দুটি হরিণকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরের সূত্রের খবর।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *