স্বস্তির বৃষ্টি ফালাকাটায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি ফালাকাটায়। শনিবার সকালে শুরু হয় ঝোড়ো হওয়ার সঙ্গে গোটা ব্লক জুড়ে মুষলধারে বৃষ্টি। টানা কয়েকদিন তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে খুশি এলাকাবাসী। গত কয়েকদিন ধরে যে ভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়। এদিকে গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হল তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ‍্যান, ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সকালের বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *