কামাখ্যাগুড়ি সুপারমার্কেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছারখার হয়ে গেল একটি বাড়ি। ঘটিনাটি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামাখ্যাগুড়ি সুপারমার্কেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায়। ঘটনাটি এলাকাবাসীর নজরে আসতেই গ্রামের মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু ততক্ষণে সিংহভাগই আগুনের গ্রাসে পুড়ে ছাই। এদিকে ঘটনার খবর পেয়ে বারবিশা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার এখনও সঠিক কারণ জানা যায়নি। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *