শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মগ্রন্থ মাথায় নিয়ে হাঁটেন ধর্মাবলম্বী মানুষেরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার আলিপুরদুয়ার জুড়ে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। এদিন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বিভিন্ন এলাকায় বুদ্ধপূর্ণিমা পালিত হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের দলসিংপাড়া, হ্যামিল্টণগঞ্জ, জয়ঁগা, কালচিনি সহ বিভিন্ন এলাকায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন গুম্ফা থেকে শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মগ্রন্থ মাথায় নিয়ে হাঁটেন ধর্মাবলম্বী মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *