বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- মাঠে কাজ করতে গিয়ে ঘটলো বিপত্তি। বাঁকুড়ার বেলিয়াতোড় অঞ্চলের সালুকা গ্রামে বিকাল বেলা মাঠের মধ্যে কাজ করছিল বছর ৪২ এর কান্ত বড়ু নামের এক ব্যক্তি হঠাৎই সেই সময় বজ্রপৃষ্ঠ হয় এবং কিছুক্ষণ পর বাড়ির লোক দেখে যে কান্ত বড়ু মাটিতে লুটিয়ে আছে স্থানীয় বেলিয়াতোড় থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ এবং ওই ব্যক্তিকে পরিবারসহ পুলিশ নিয়ে আসে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ও হাসপাতাল পাঠানো হয়েছে।।
মাঠে কাজ করতে গিয়ে ঘটলো বিপত্তি।












Leave a Reply