বংশীহারি থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তীব্র আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : – বংশীহারি থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকা পরিদর্শন সহ নির্যাতিতা ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার।সোমবার প্রথমে বংশীহারিতে এলাকা পরিদর্শনে যান সাংসদ সুকান্ত মজুমদার। কথা বলেন ওই এলাকার সাধারণ মানুষের সাথে।এদিকে সাংসদ সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানান এলাকার মানুষজন। সেইসঙ্গে ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তোলেন গ্রামবাসীরা।

ঘটনাস্থল পরিদর্শনের পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন সাংসদ সুকান্ত মজুমদার।কথা বলেন নির্যাতিতা এবং তার মায়ের সাথে।এবং আশ্বাস দেন পাশে থাকার।এদিন সুকান্ত মজুমদারের হাসপাতাল পরিদর্শনকে ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *