চন্দ্রকোনারোডে বাম সংগঠনের DYFI ছাত্র সংগঠনের সম্মেলনকে সামনে রেখে রবিবার বিদ্যাসাগর মঞ্চে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১লা অক্টোবর ও ২রা অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে বাম সংগঠনের DYFI ছাত্র সংগঠনের সম্মেলনকে সামনে রেখে রবিবার বিদ্যাসাগর মঞ্চে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়, জানা গিয়েছি এই দিন এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ২১২ জন ক্ষুদে পড়ুয়া অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হবে বলে DYFI ছাত্র সংগঠনের তরফে জানানো হয়েছে, এই দিন উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড লোকাল কমিটির সম্পাদক ধনঞ্জয় মাঝি, প্রাক্তন সভাপতি সঞ্জয় মন্ডল,অমর ঘোষ, বর্তমান লোকাল কমিটির সদস্য দেবব্রত রানা সহ অন্যান্য বাম সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *