পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় ত্রাণ বন্টন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত পাঁশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এইদিন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় তিনি ত্রাণ বন্টন করেন সাধারণ মানুষের হাতে। তার পাশাপাশি পাঁশকুড়ার মেচগ্রামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মন কি বাত অনুষ্ঠান শেষে এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি। শুকনো খাওয়ার,পানীয় জল এবং ত্রিপল তুলে দেন বন্যা বিধ্বস্ত মানুষের হাতে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন সুকান্ত মজুমদার, এই দিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তাদের দাবি নিয়ে তারা আন্দোলনে অনর,আর তাদের সমর্থন করেছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *