পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলি থানার ত্রিমোহিনী পতিরাম রাজ্য সড়কের ডাবরা ত্রিমোহিনীর মাঝামাঝি এলাকায় পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ছয়টা নাগাদ। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ত্রিমোহিনী ডাবরা এলাকার মাঝামাঝি প্যান্ডেলের চেয়ার টেবিল ও বাশ বোঝাই একটি ভটভটির সাথে বুলেট বাইক গাড়ির সাথে সরাসরি বাশের মধ্যেধাক্কা লেগে দুর্ঘটনটি ঘটে। তারা আরো জানিয়েছেন যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের। তবে তাহার পরিচয় জানা যায়নি। বুলেট গাড়িটির নম্বর WB/R 8801

ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ /মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এমনটাই জানানো হয়েছে । দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসতেই ভটভটি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক। দশমী রাত্রিতে এমন দুর্ঘটনায় এবং তর তাজা যুবকের মৃত্যু চোখের সামনে দেখে শোকে ভেঙ্গে পড়েন সাধারণ মানুষ সহ এলাকার বাসিন্দারা। বাসুদেব মন্ডল নামে প্রত্যক্ষদর্শী জানান যে ভটভটি সাথে মুখোমুখি বুলেট গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *