প্রতিকী অনশনে সামিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নাগরিক সমাজ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অভয়া হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিকি অনশন করলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নাগরিক সমাজ, অভয়া হত্যার প্রতিবাদে দ্রুত ন্যায় বিচারের দাবিতে এবং কর্ম ক্ষেত্রে সকলের নিরাপত্তা সহ স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশনে সামিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নাগরিক সমাজ।
অভয়ার বিচার চেয়ে আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই এমন স্লোগান শোনা গেল, বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে প্রতিকি অনশনে সামিল নাগরিক সমাজ।
মহিলা পুরুষ নাবালিকা সহ প্রত্যেকেই এই অনশনে সামিল হয়েছেন।
তাদের একটাই দাবি কাদম্বিনী দ্রুত ন্যায়বিচার এবং আসল দোষীদের আড়াল না করে গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *