আমরা জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী : চিক বড়াইক ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাংলায় ফের ভোটের দামামা। আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে।মাদারিহাট বিধানসভা জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্ৰেস। জানা গিয়েছে, রাজ্যে ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে আগামী ১৩ নভেম্বর এর মধ্যে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা আসনে ও উপনির্বাচন। মাদারিহাটের বিধায়ক এবার আলিপুরদুয়ার সাংসদ হিসেবে জয়ী হন এবং বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন এবং এই কারণে মাদারিহাটে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। মাদারিহাট আসনটি পূর্বে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিকে আলিপুরদুয়ার তৃণমূল জেলা কার্যালয়ে উপনির্বাচন নিয়ে বৈঠক হয়, বৈঠক শেষে তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক জানান, ‘আমরা জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী। রাজ্য সরকার এলাকায় যা উন্নয়ন করেছে সেই উন্নয়নকে হাতিয়ার করে ময়দানে নামবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *