এগরা ১ ব্লকের রাসনে প্রতিবেশীর সাথে অশান্তির জেরে পিটিয়ে খুন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবেশীর সাথে অশান্তির জেরে পিটিয়ে খুন। এলাকায় চাঞ্চল্য। প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের রাসনে। স্থানীয় সূত্রে জানা গেছে রাসনের বাসিন্দা দীপক বেরার ছেলে অমিত কুমার বেরার সাথে প্রতিবেশী সদানন্দ দাসের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। গতকাল রাত্রে অমিতকে উপযুক্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে সদানন্দ দাস ও কয়েকজন দুষ্কৃতী অমিত বেরা বাড়িতে এসে চড়াও হয়। দুষ্কৃতীরা অমিত মারতে শুরু করলেই অমিতের বাবা দীপক বেরা ও দিদি মহুয়া বেরা বাধা দিতে আসে।ঠিক সেই সময় দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি সহ অন্যান্য সামগ্রী দিয়ে দীপক কে বেধড়ক মারধর করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন দীপক । পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা তখনই চম্পট দেয় এলাকা থেকে। পরিবারের লোকেরা দীপক বেরাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ এগরা থানায় পিটিয়ে খুন করার লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *