মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৯ অক্টোবর:— কানে হেডফোন গুঁজে রেল লাইনের উপর বসে গান শুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শনিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল ‘মালদার গাজোলের আকন্দা এলাকায়। জানা গেছে, মৃত কলেজ ছাত্রের নাম রঞ্জন বিশ্বাস, বয়স ২৩ বছর। বাড়ি গাজোলের আকন্দা এলাকায়। তার বাবা পেশায় ভ্যান চালক। বাড়িতে রয়েছে বাবা, মা ও ভাই-বোন। তাই পরিবারের আর্থিক সংকটের কারণে রঞ্জন কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি দোকানেও কাজও করত। পরিবার সূত্রে খবর, রঞ্জন প্রতিদিনের মতো শনিবার সকালেও মর্নিং ওয়াক করতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে কানে হেডফোন গুঁজে এলাকার পাশ দিয়ে যাওয়া রেল লাইনের উপর দিয়ে মর্নিং ওয়ার্ক ও বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন । এই সময় শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন বালুরঘাট যাওয়া সময় তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় কলেজ ছাত্র রঞ্জন বিশ্বাস রেল লাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে ঘটনার খবর পেয়ে, রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বালুঘাট মর্গে। পাশাপাশি ‘মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *