স্কুলের ভেতরেই অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, স্কুলের প্রধান শিক্ষক আরফান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রীর পরিবার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা, ১৯ অক্টোবর —— আবাসিক স্কুলের ভেতরেই অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণে। পলাতক অভিযুক্ত প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের গোটাহারে অবস্থিত ডে আবাসিক আলিয়া একাডেমির। ঘটনার পরেই স্কুলের প্রধান শিক্ষক আরফান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রীর পরিবার।

পুলিশ সুত্রের খবর অনুযায়ী, গঙ্গারামপুরের বাঁসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা তথা অভিযুক্ত শিক্ষক আরফান আলী বেশকিছুদিন আগে গোটাহারে একটা আবাসিক স্কুল স্থাপন করেন। ডে আবাসিক আলিয়া একাডেমী নামে ওই স্কুলটিতে নার্সারি থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। যেখানেই আবাসিকভাবে থেকে পড়াশুনা চালাচ্ছিলেন ওই স্কুল ছাত্রীটি। শুক্রবার যেখানেই ওই স্কুলছাত্রীটিকে ধর্ষন করে শিক্ষক আরফান আলী বলে অভিযোগ। ঘটনার পরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই স্কুল ছাত্রী বলেও অভিযোগ। এরপরে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা খুলে জানায় স্কুল ছাত্রীটি। যা শুনেই কিছুটা হতচকিত হয়ে পড়েন ছাত্রীর পরিবারের লোকেরা। এরপরেই লিখিত অভিযোগ জানিয়ে গঙ্গারামপুর থানার দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। যদি ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক আরফান আলী। যার খোঁজে তদন্ত নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এদিকে এই ঘটনায় স্কুলের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *