অবিলম্বে সার্টিফিকেট প্রদান, ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, দুর্গতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – চার দফা দাবিতে জেলা শাসককে দুপুরে আইটিআই মোড় থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে সারা শহর পরিক্রমা করে। শেষে জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল জানান, চার দফা দাবি নিয়ে আজ আমরা জেলা শাসককে ডেপুটেশন দিতে এসেছি। কিষান জাতিকে দীর্ঘদিন ধরে এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে সেই সার্টিফিকেট প্রদান, ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, দুর্গতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি রয়েছে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *