এবারেও বালুরঘাট শহরের মহামায় ক্লাবের তরফে প্রয়াত প্রাক্তন সম্পাদকের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-   বালুরঘাট শহরের মহামায় ক্লাবের প্রয়াত প্রাক্তন সম্পাদক পিনাকী ঘোষের স্মৃতির উদ্দেশ্যে বুধবার সকাল সাড়ে এগারোটায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দিলীপ কুমার চৌধুরী সহ অন্যান্য ক্লাব সদস্যরা। প্রত্যেক বছর একাধিক সামাজিক কর্মকান্ড করে থাকেন ক্লাব কর্তৃপক্ষ। এবারেও ক্লাবের তরফে প্রয়াত প্রাক্তন সম্পাদকের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ রক্তদানের পাশাপাশি অনাথ আশ্রমের পড়ুয়াদের মধ্য বস্ত্র বিতরণ ও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে। ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ জন রক্তদান করবেন বলেই উদ্যোক্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *