হলদিয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে ফেরিঘাট, আজ ও আগামী কাল ফেরি চলাচল বন্ধ থাকবে নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যে চলতেই ঝিরি ঝিরি বৃষ্টি, পাশাপাশি চলছে দমকা হাওয়া। বেলা যত বাড়বে আবহাওয়ার পরিবর্তন ততই ঘটবে এমন টাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। জেলার বিভিন্ন জায়গার মতো হলদিয়া শিল্পাঞ্চল এলাকাতেও সকাল থেকে চলছে মাঝে মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি। হলদি নদী তীরবর্তী এলাকায় চলছে দমকা হাওয়া। হলদিয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে ফেরিঘাট, আজ ও আগামী কাল ফেরি চলাচল বন্ধ থাকবে নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *