দানার প্রভাবে চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যপক বৃষ্টিপাত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ায় ঝড় না হলেও গত কাল দুপুর থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার ভোর থেকেও চলছে লাগাতার হলদিয়া সহ জেলা জুড়েই বৃষ্টিপাত। পাশাপাশি হলদিয়া বন্দরেও কাজ বন্ধ রয়েছে। বন্দরের ক্রেন নামিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দানার প্রভাবে চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যপক বৃষ্টিপাত। এই সম্বন্ধে বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস জানিয়েছেন সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, যেসব জাহাজগুলো জলে রয়েছে সেগুলোকে ভালো করে সুরক্ষিত রাখা হয়েছে যাতে ঝড়ের কারণে ক্ষতি না হয়ে যায়, অন্যদিকে কন্ট্রোলরুম খোলা হয়েছে, সব রকম সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *