নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর :- সাধারণ মানুষকে সমাধান করতে “সমস্যা সমাধানে সুকান্ত” কর্মসূচী পালন করলো বিজেপি। শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার । ‘সমস্যা সমাধানে সুকান্ত’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের নানান সমস্যার কথা শোনেন সুকান্ত মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ নাথ রায়, তপন বিধায়ক বুধরাই টুডু, মানস সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।এদিন সাংসদের কাছে নানান সমস্যার কথা তুলে ধরেন।এদিন বিশেষত সাংসদের কাছে অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সরঞ্জামের দাবী করেন।
‘সমস্যা সমাধানে সুকান্ত’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের নানান সমস্যার কথা শোনেন সুকান্ত মজুমদার।












Leave a Reply