দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবছরের মতো এবছরও ১৪ই ডিসেম্বর শনিবার সারাদিনব্যাপী বালুরঘাটের কুন্ডুকলোনীতে ১০৮ শ্রীমৎ বংশীদাস বাবাজী মহারাজ প্রতিষ্ঠিত গৌরগিরিধারী মন্দিরে বংশীদাস বাবাজী মহারাজের ১০তম মহাপ্রয়াণ তিথি মহোৎসবের আয়োজন করা হয়। গৌরগিরিধারী মন্দিরের সেবাইত গৌর দাস জানিয়েছেন – বংশীদাস বাবাজী মহারাজের ১০তম মহাপ্রয়াণ তিথি মহোৎসব উপলক্ষ্যে বালুরঘাটের গৌরগিরিধারী মন্দিরের পাশাপাশি বাংলাদেশের সিরাজগঞ্জের পোরজনায় হা গৌরাঙ্গ আশ্রম, কোলকাতার তেঁতুলতলা আশ্রমে এবং বৃন্দাবনের সখী নাগরা আশ্রমে গিরিধারীর পুজো অর্চনা, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের পাশাপাশি দুপুরে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও অন্যান্য দিনের মতো এদিনও সন্ধ্যায় সন্ধ্যারতি, কীর্তন ও গিরিরাজ পরিক্রমা অনুষ্ঠিত হবে।
বংশীদাস বাবাজী মহারাজের ১০তম মহাপ্রয়াণ তিথি মহোৎসব উপলক্ষ্যে বালুরঘাটে বিশেষ কর্মসূচি।












Leave a Reply