কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে এদিন আগুন লাগে জঙ্গলে, চাঞ্চল্য।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারত-বাংলাদেশ সীমান্তের দাউদপুর এলাকায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে আগুন। জঙ্গলে আগুন লাগায় তা ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ বাংলাদেশিরা আগুন লাগিয়েছে সীমান্ত এলাকার জঙ্গলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিএসএফ আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারত বাংলাদেশ সীমান্তের দেড়শো মিটার ছেড়ে সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে এদিন আগুন লাগে জঙ্গলে। সেই আগুন ছড়িয়ে কাঁটাতারের বেড়া পর্যন্ত চলে আসে। আগুন ছড়িয়ে পড়া রুখতে, তৎপর হতে দেখা গেছে বিএসএফকে। খবর পেয়ে ঘটনাচলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ এবং বালুরঘাট থেকে দমকলের ইঞ্জিন। দমকল ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুন কিভাবে এবং কারা লাগিয়েছে তা সঠিক জানা না গেলেও, গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশিরা আগুন লাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *